'সকল ধর্মের সহাবস্থানে মানবকল্যাণ সম্ভব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের ত্যাগ ও সেবা অভিযান কার্যক্রম গতকাল রোববার শুরু হয়েছে। এ উপলক্ষে সংগঠনের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে প্রধান চার ধর্মের আলোকে ‘সহভাগিতা, ত্যাগ ও দান আনে ন্যায্যতা, শান্তি ও সম্মান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড অ্যালায়েন্স অব ওয়াইএমসিএসের সাবেক মহাসচিব ড. বার্থলোমীয় সাহা। সভায় বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মাহবুবুর রহমান, রাউজান দেওয়ানপুর কলেজের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক স্বদেশ চক্রবর্তী, চট্টগ্রাম কলেজের পালি বিভাগের বিভাগীয় প্রধান অর্থদর্শী বড়ুয়া, জামালখান ধর্মপল্লীর ফাদার এঞ্জেলো মার্টিন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ।
বক্তারা বলেন, ‘সকল ধর্মের মানুষের সহাবস্থান ও সহযোগিতার মাধ্যমেই মানবকল্যাণ সম্ভব।’