'সজীবনী'র বছরপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্তদান ও গরিব রোগীদের চিকিৎসাসেবায় ব্রতী সিলেট উইমেন্স মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সংগঠন ‘সজীবনী’ এক বছর পূর্ণ করেছে। গতকাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মেডিকেল কলেজের চেয়ারম্যান ওয়ালী তছর উদ্দিন। তিনি বলেন, রক্ত দিয়ে মুমূর্ষু রোগীর জীবন বাঁচানো সবচেয়ে মহৎ কাজ। এই মহৎ কাজ করে যাচ্ছে সজীবনী। সংগঠনের আহ্বায়ক সামিরাহ শারফি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমেরিকার ফিনিক্স গ্লোবাল একাডেমির ব্যবস্থাপনা পরিচালক এড হানসেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. তোজাম্মেল হক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রেজাউল করিম ও সজীবনীর নবনির্বাচিত সভাপতি রাফা জায়গীরদার বক্তব্য দেন।