‘সতর্কসংকেত নয়, নিশ্চিত পরাজয়ের ইঙ্গিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিশ্চিত পরাজয়ের ইঙ্গিত দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, এই ফলাফলকে এখন আর কেবল সরকারের জন্য সতর্কসংকেত বলে ভাবার কোনো কারণ নেই।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে ‘চলমান রাজনীতি, গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় মওদুদ আহমদ এ কথা বলেন। বাংলাদেশি সচেতন জনগোষ্ঠী নামের সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।সংগঠনের সভাপতি এ কে এম লুৎফুল বারীর সভাপতিত্বে আলোচনায় মওদুদ আহমদ বলেন, ক্ষমতায় থাকার পরও পৌরসভা নির্বাচনে সরকারকে করুণ পরিণতি বরণ করতে হয়েছে। আগামী সময়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যখন জাতীয় নির্বাচন হবে, তখন এর চেয়েও করুণ পরিণতি বরণ করতে হবে। বিনিয়োগকারীদের আহাজারিতে রাজপথ প্রকম্পিত: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩৩ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর আহাজারিতে রাজপথ প্রকম্পিত হচ্ছে। সরকার পুঁজিবাজার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের শোভাযাত্রা-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।