‘সতর্ক’ পাহারায় থাকবে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা আজ বৃহস্পতিবারের হরতালেও বরাবরের মতো রাজপথে থাকবে আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। রাজধানীর প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হরতাল ও জামায়াত-শিবিরবিরোধী মিছিল করারও নির্দেশনা দেওয়া হয়েছে।দলীয় সূত্র জানায়, হরতাল চলাকালে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা বরাবরের মতো বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বেলা ১১টায় বৈঠকে বসবেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা এবং মানুষের জানমাল রক্ষার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।