'সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আপসহীন নীতিতে বাংলাদেশ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন বলেছেন, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী একটি ‘আপসহীন’ নীতি অনুসরণ করছে। যুক্তরাষ্ট্রের আর্মি ওয়ার কলেজের একটি প্রতিনিধিদল গত শুক্রবার নিউইয়র্কে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর ইউএনবির।
আবদুল মোমেন বলেন, বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সংবিধানের আলোকে বাংলাদেশ তার অঙ্গীকার বাস্তবায়ন করে চলেছে। এ লক্ষ্যেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যরা জাতিসংঘের শান্তি মিশনে অংশগ্রহণ করছেন।
মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আর্মি ওয়ার কলেজের ডেপুটি কমান্ড্যান্ট কর্নেল ডেভিড ফ্রাঙ্ক। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আখতারুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।