'সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, সাম্প্রতিক কালের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়াটা জরুরি। কারণ শিক্ষার্থীদের কাছে শিক্ষকের কথার মূল্য অনেক বেশি।

জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের একটি প্রতিনিধিদলের সঙ্গে গত রোববার এক মতবিনিময় সভায় রিয়াজুল হক এ কথা বলেন। তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশন, শিক্ষক, ছাত্র, সাংবাদিক, ইমামসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে এ বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে। শিক্ষক কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী কাজী ফারুক আহমেদ লিখিত বক্তব্যে দেশে আর কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন না দেওয়া, পড়াশোনা শেষ করা তরুণদের জন্য কর্মসংস্থান-সহায়ক কর্মসূচি নেওয়াসহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন।  বিজ্ঞপ্তি।