'সন্ত্রাসী-জঙ্গি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলার কাজ চলছে। কোনো সন্ত্রাসী-জঙ্গি দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না। গতকাল শুক্রবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পাইলট উচ্চবিদ্যালয়ে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, মুক্তিযুদ্ধে ও সব গণতান্ত্রিক আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, জাতি তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী চিরিরবন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্থানীয় বঙ্গবন্ধু মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরিরবন্দর ইউএনও মো. ফিরোজ মাহমুদ।