'সন্ত্রাসের কাছে কোনো সভ্য জাতি মাথা নত করতে পারে না'
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, একাত্তরের পর নকশালরা এলাকায় মানুষ হত্যাসহ বিভিন্ন ধরনের নাশকতা চালাত। সে সময় সরকার নকশালদের সঙ্গে কোনো আলোচনা করেনি। এখন যারা আগুন-সন্ত্রাস চালিয়ে নিরীহ মানুষদের হত্যা করছে, নাশকতা করছে, তাদের সঙ্গেও সরকার কোনো আলোচনা করবে না। কোনো সভ্য জাতি সন্ত্রাসের কাছে মাথা নত করেনি, করতে পারে না।
গতকাল রোববার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে অগ্নিনির্বাপণ মহড়া উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
২৯ ব্যাটালিয়নের বিদায়ী অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদের সঞ্চালনায় নবাগত অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী প্রজেক্টর দিয়ে অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার তুলে ধরেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুর রহমান, দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল হ্লা হেন মং।