‘সব ক্ষেত্রে সৎ থাকতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন বলেছেন, ‘নীতিনিষ্ঠ ও সৎ থাকলে সংকটকালে অবশ্যই ভালো মানুষের সহযোগিতা পাওয়া যায়। তাই সব ক্ষেত্রে সৎ থাকতে হবে। সততা ও সাহসিকতার সঙ্গে সংকট মোকাবিলা করতে হবে। তবেই আসবে সাফল্য।’ নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ মিলনায়তনে গত শুক্রবার বিকেলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আনোয়ার হোসেন এসব কথা বলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচিত হওয়ায় উপজেলার মুক্তিযোদ্ধা-ছাত্র-শিক্ষক তাঁকে এ সংবর্ধনা দেন। স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ উবায়দুল মুকতাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন।