প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠান শুরুর পূর্বে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সবার আগে শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হন। মাথায়, কাঁধে হাত বুলিয়ে তাদের কাছে পড়াশোনার খবর জানতে চান। চলমান অবরোধ ও হরতাল পরিস্থিতিতে বিদ্যালয়ে সাবধানে যাওয়া-আসা নিয়ে তিনি সতর্কও করে দেন। শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের ভয়ের কিছু নেই। ভয় পাওয়ারও কিছু নেই। সব ভয় বড়দের। তোমরা শুধু মন দিয়ে পড়ো।’ গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকার শাহজালাল উপশহর উচ্চবিদ্যালয়ে শিক্ষাভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী অনুষ্ঠানস্থলে গিয়ে এভাবেই শিক্ষার্থীদের উদ্দেশে বলেন। শিক্ষামন্ত্রী অনুষ্ঠানস্থলে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কুশলাদি বিনিময়ের পর শুরু হয় অনুষ্ঠান। নিজস্ব প্রতিবেদক, সিলেট|