'সব সম্প্রদায় পার্বত্যচুক্তির সুফল পাবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্যচুক্তির সুফল সব সম্প্রদায় ভোগ করবে। কোনো একক সম্প্রদায়ের জন্য এ চুক্তি নয়।
গতকাল শুক্রবার আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে আয়োজিত নারীর অধিকারবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ও জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার এ কথা বলেন।
নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে স্থানীয় উন্নয়ন সংস্থা পুগোবেলের ‘হিউমেন রাইটস ফর সিএইচটি ইন্ডিজেনাস উইম্যান’ প্রকল্পের আওতায় তিন দিনের এ কর্মশালাটি আয়োজন করা হয়েছে।
সাংসদ ঊষাতন তালুকদার বলেন, নারী নির্যাতন প্রতিরোধে তৃণমূল পর্যায়ের গ্রামপ্রধান কার্বারি ও মৌজাপ্রধান হেডম্যানদের সচেতন হতে হবে। নারীরা সব ক্ষেত্রে এগিয়ে গেলেও তাদের অবদান সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না। এতে পরিবার, সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পুগোবেলের নির্বাহী পরিচালক শান্তিপদ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা।