‘সবাই তাকিয়া থাকিবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগত সুইটারের অভাবে জারত দর দর করিয়া কাঁপিছিনু, ভয়ে স্কুলে যাবা পারুছিনুনি। জারের সময় স্কুলের সবাই নয়া নয়া সুইটার পড়ে আইসে। মোর সুইটার ছিলনি বলে সবাই অনেক কাথা কহিছে। তোমরা মোক একখান সুইটার দিলেন, এই সুইটার পড়ে স্কুলে গেলে সবাই তাকিয়া থাকিবে।’প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া নতুন সোয়েটার পেয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার আমজুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী সোনিয়া। গতকাল বুধবার দুপুরে বাচোর ইউনিয়নের ওই স্কুল চত্বরে দুই শতাধিক দুস্থ নারী-পুরুষ ও শিশুর মধ্যে সোয়েটার ও কম্বল বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণে সহায়তা করেন ঠাকুরগাঁও বন্ধুসভার বন্ধুরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রানীশংকৈল ডিগ্রি কলেজের প্রভাষক প্রশান্ত বসাক ও আনোয়ারুল হক, সমাজসেবক আবুল মনসুর সরকার একং রানীশংকৈল সংগীত একাডেমির সদস্যরা।প্রভাষক প্রশান্ত বসাক বলেন, প্রথম আলো সব সময় গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত অঞ্চলে দুস্থ লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করায় তিনি প্রথম আলোকে ধন্যবাদ জানান।বন্ধুসভার শীতবস্ত্র বিতরণ: আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি জানান, প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গতকাল সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামের ১৮০ জন দুস্থ-অসহায় মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। এ সময় মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমান, সমাজকর্মী আকরাম উদ্দিন, বন্ধুসভার রাজু আহমেদ, জমির উদ্দিন, রিপন চন্দ, আবদুল কাদির, এমদাদুল হক, মিজান আহমদ, সৈয়দ জাকের আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।