প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, কালবৈশাখীতে লঞ্চডুবির ঘটনায় কর্তব্য পালনকারী কর্মকর্তা, মালিক ও শ্রমিক যাঁর যাঁর দায়িত্ব পালনে ‘অপারগ’ ছিলেন। যেকোনো সময়ে যেকোনো দুর্ঘটনার আশঙ্কা থাকে। সবাই সচেতন থাকলে এবং আইন মেনে চললে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।
গতকাল রোববার রাজধানীর বিয়াম মিলনায়তনে নৌ-নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। ‘আইন প্রতিপালন ও গণসচেতনতায় গড়ব দেশ, নৌ-নিরাপদ বাংলাদেশ’—এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে নৌ-নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে। সমুদ্র পরিবহন অধিদপ্তর এর উদ্যোক্তা।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মন্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাংসদ গোলাম কিবরিয়া প্রমুখ।