'সমঝোতা করে শান্তি আনুন '
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমরা এখনো কিশোর। রাজনীতির কিছুই বুঝি না। তবে রাজনৈতিক কর্মসূচি দিলে আমাদের অনেক ক্ষতি হয়, সেটা ২০১৩ সালে হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। কারণ, ওই বছর হরতালের পর হরতাল কর্মসূচি দিয়ে আমাদের অনেক ক্ষতি করা হয়েছে। আমরা ওই বছর অনেক দিন স্কুলে যেতে পারিনি।
রাজনীতি দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য। কিন্তু আশা করব ক্ষমতায় যাওয়া কিংবা ক্ষমতায় টিকে থাকার জন্য রাজনীতিবিদেরা আমাদের জিম্মি করবেন না।
আমরা দেশে হানাহানির রাজনীতি দেখতে চাই না। আমরা দেশ গড়ার রাজনীতি চাই। গাড়িতে ঢিল ছুড়ে একজন শিক্ষিকাকে সম্প্রতি খুন করা হয়েছে। এই বীভৎস চিত্র আমাদের মর্মাহত করেছে। ২০১৫ সাল শান্তির বছর হোক। আপনারা সমঝোতা করে শান্তি আনুন দেশে।
আদিল আহনাফ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে|