'সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’ স্লোগান নিয়ে গতকাল কুমিল্লায় ৪৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে নয়টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ গোলামুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লায় অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) পরিচালক মো. মিজানুর রহমান ও জেলা সমবায় কর্মকর্তা শাহনেওয়াজ চৌধুরী।