'সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’ স্লোগান নিয়ে গতকাল কুমিল্লায় ৪৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে নয়টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন।