'সমমর্যাদার সাথে, পরিবর্তনের পথে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১৩ মার্চ নারীদের জন্য পরিবর্তিত এক মর্যাদার পৃথিবী গড়ার লক্ষ্যে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এবং ‘মাত্রা’ আয়োজন করে ‘সমমর্যাদার সাথে, পরিবর্তনের পথে’ নামের অনুষ্ঠানটি। ঢাকার ধানমন্ডি রবীন্দ্রসরোবর মঞ্চে ‘মর্যাদায় গড়ি সমতা’ প্রচারাভিযানের আওতায় এটি অনুষ্ঠিত হয়। নারী-পুরুষ হাতে হাত ধরে কীভাবে এগিয়ে যাবে, একসঙ্গে কাজ করার জন্য কী কী করতে হবে—এ বিষয়ে কথা বলেন বিশিষ্টজনেরা। নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, কথাসাহিত্যিক আনিসুল হক, আয়োজক ‘মাত্রা’র ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন ও ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম উপস্থিত ছিলেন।

.
.

শাহীন আনাম প্রচারাভিযানের উদ্দেশ্য ও নারী-পুরুষের সমমর্যাদা প্রতিষ্ঠা করার জন্য সমাজের সবার সহযোগিতা কামনা করেন। তিনি তাঁর বক্তৃতায় বলেন, ‘এই দায়িত্ব পুরুষকে নিতে হবে।’
রাজশাহী থেকে আগত গম্ভীরা শিল্পীদের দল একটি ‘গম্ভীরা’ পরিবেশন করে। নৃত্যদল ‘সাধনা’ পরিবেশন করে নাচ। সুন্দর বাসযোগ্য পৃথিবী গড়ার সুর তুলে রবীন্দ্রসরোবর মাতিয়ে তোলেন রবীন্দ্রসংগীতশিল্পী অনিমা রায় ও নির্ঝর চৌধুরী। সবশেষে ছিল ব্যান্ড ‘লালন’-এর পরিবেশনা।