'সমাজতন্ত্রের ধারায় নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে নতুন প্রজন্মকে সমাজতন্ত্রের ধারায় ঐক্যবদ্ধ করতে হবে। শক্তিশালী এ প্রজন্মকে নেতৃত্ব দিতে অভিজ্ঞদের হতে হবে আরও সক্রিয়।
গত শুক্রবার কর্নেল তাহেরের জন্মবার্ষিকী ও ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে কর্নেল তাহের সংসদ এ সভার আয়োজন করে। দিবস উপলক্ষে ওই দিন সকাল থেকে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বসে তাহের মেলা। এর উদ্বোধন করেন কর্নেল তাহেরের সহধর্মিণী লুৎফা তাহের। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।