'সমুদ্র জয়'-এর ভারত যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়’ ভারতে অনুষ্ঠেয় ‘ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০১৬’-এ অংশ নেওয়ার জন্য গতকাল শনিবার চট্টগ্রাম নৌ জেটি থেকে ভারতের উদ্দেশে যাত্রা করেছে। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চট্টগ্রামের নৌ জেটি ত্যাগের সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বিএন ফ্লিটের কমান্ডারসহ অন্যান্য আঞ্চলিক কমান্ডার এবং স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌবাহিনীর কমোডর এস এম আবুল কালাম আজাদ ফ্লাগ অফিসার হিসেবে সফরে ‘সমুদ্র জয়’-এর নেতৃত্ব দেবেন। এ ছাড়া জাহাজটির অধিনায়ক ক্যাপ্টেন আরিফ আহমেদ মোস্তফা এবং ৩৮ জন কর্মকর্তাসহ সর্বমোট ২২৮ জন নৌ সদস্য অনুষ্ঠানে যোগদান করবে। বিজ্ঞপ্তি।