প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ এবং ভূতত্ত্ব খনিবিদ্যা সমিতির যৌথ উদ্যোগে ‘সমুদ্রবিজয়: সম্পদ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক সিরাজুর রহমান খান। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। সেমিনারে বক্তারা বলেন, সমুদ্রবিজয়ের ফলে বাংলাদেশ বিশাল সমুদ্রে পানিসম্পদ, তেল-গ্যাস ও অন্যান্য খনিজসম্পদ, মৎস্য ও খাদ্যসম্পদসহ নানাবিধ সম্পদের ওপর অধিকার লাভ করবে।