‘সম্মানি নেওয়ার মানসিকতা ত্যাগ করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছাত্র ও শিক্ষক সবারই মূল্যবোধ ও নৈতিকতার অবক্ষয় ঘটেছে। আজকাল ভালো কোনো অনুষ্ঠানে ছাত্র-শিক্ষকের উপস্থিতি কম দেখা যায়। যদি কোনো অনুষ্ঠানে কিছু সম্মানি বা উপঢৌকন ও খাবারের ব্যবস্থা থাকে, সবাই সেখানে ভিড় জমায়। এ ধরনের মানসিকতা ত্যাগ করতে হবে। কারণ, সম্মানজনক পেশায় থেকে এভাবে সম্মানি নেওয়া অসম্মানের কাজ।’ গতকাল রোববার কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজে একটি অনুষ্ঠান শেষে ছাত্র-শিক্ষকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন কলেজের অধ্যক্ষ মো. আরজ আলী।