'সময়ের দাবি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, জামায়াত-শিবির নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। সে লক্ষ্যেই এগোচ্ছি আমরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড মাঠে জাতীয় কৃষক সমিতির জেলা সম্মেলনে এ কথা বলেন রাশেদ খান মেনন। মন্ত্রী আরও বলেন, কৃষকেরাই এ দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাঁরা দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। কিন্তু কৃষকের জন্য বরাদ্দকৃত সুযোগ-সুবিধা তাঁদের কাছে পৌঁছায় না। মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক সরকারি শস্য ক্রয়ের সুফল পাচ্ছেন না। কৃষকদের সংগঠিত করে তাঁদের সম্মান আর অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। জেলা কৃষক সমিতির সভাপতি বজলুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হাসান, বরিশাল-৩ আসনের সাংসদ শেখ মো. টিপু সুলতান, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক নজরুল হক, অধ্যাপক বিশ্বজিৎ বাড়ৈ প্রমুখ।