‘সরকার আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অকার্যকর করে ভবিষ্যতে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার কৌশল করে আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তাদের এ স্বপ্ন দেশের জনগণ কোনো দিন কোনোভাবেই সফল হতে দেবে না। গতকাল শনিবার রংপুরের তারাগঞ্জ উপজেলার শিয়ালডাঙ্গার গ্রামে জামায়াতের কর্মী-সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আজহারুল ইসলাম এ কথা বলেন।গ্রেপ্তার হওয়া জামায়াতের কেন্দ্রীয় নেতাদের নিরপরাধ দাবি করে তিনি বলেন, ‘নয় মাসেও সরকার তাদের কোনো অপরাধ খুঁজে পায়নি, ৯০ বছরেও পাবে না।’ তারাগঞ্জ জামায়াতের আমির জয়নাল আবেদীন কর্মী সভায় সভাপতিত্ব করেন।