‘সরকার এক হাজার চিকিত্সকের পদ সৃষ্টি করেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, সরকার বিভিন্ন ক্ষেত্রের চিকিত্সকদের জন্য এক হাজার নতুন পদ সৃষ্টি করেছে। গতকাল সোমবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে হাসপাতালে নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এ ছাড়া হাসপাতালে চিকিত্সক, নার্সসহ জনবলের উপস্থিতি, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বিনা মূল্যে ওষুধ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের দ্বাদশ আন্তর্জাতিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা মেডিকেল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আলাদা সার্জিকাল ইনস্টিটিউট চালুর কথা সরকার বিবেচনা করছে। চিকিত্সকদের বিদেশে পাঠিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা বা বিদেশ থেকে বিশেষজ্ঞ এনে প্রশিক্ষণের উদ্যোগ নিতে সরকার চেষ্টা করছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে কবিরুল ইসলাম চৌধুরীকে সার্জিক্যাল চিকিত্সায় অবদানের জন্য সোসাইটি অব সার্জনস স্বর্ণপদক দেওয়া হয়।