‘সরকার দেশে বাকশাল কায়েম করতে চায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার একদলীয় বাকশাল কায়েমের মাধ্যমে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায়। বিরোধী দল যখনই গণতান্ত্রিক আন্দোলন ও সভা শুরু করে, তখনই পুলিশ দিয়ে মিছিল-সমাবেশে বাধা দেওয়া হয়। পুলিশ দিয়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। যত বেশি বাধা আসবে তত বেশি আন্দোলন জোরদার হবে। বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবি এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ করার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। গতকাল বুধবার নগরের অলংকার মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নগর বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ছাত্রদলের আহমদুল আলম চৌধুরী, কাউন্সিলর আবদুুস ছাত্তার প্রমুখ।