‘সরকার নিজেই সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নিয়েছে’
সম্প্রতি শিক্ষকদের ওপর ছাত্রলীগ এবং নন-এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াত-সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় সাদা দলের শিক্ষকেরা বর্তমান সরকার নিজেই সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নিয়েছে বলে দাবি করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সিদ্দিক আহমদ চৌধুরী, কে এম গোলাম মহিউদ্দিন, মোজাফফর আহমদ চৌধুরী, আ ন ম মুনির আহমদ প্র্রমুখ। কর্মসূচিতে সাদা দলের শিক্ষকেরা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ছাত্রলীগের আক্রমণের ঘটনায় জাতি আজ সন্ত্রন্ত। সরকারের লোকেরা যেখানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে, তখন পেটের ভাতের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ভাগ্যে জুটছে পুলিশের লাঠি আর পেপার সেপ্র।