‘সরকার মামলা দিয়ে বিএনপির নেতাদের হয়রানি করছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, সরকার মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করছে। তবে এভাবে বিরোধী দলের আন্দোলন দমিয়ে রাখা যাবে না।গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হান্নান শাহ এসব কথা বলেন। কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কালিয়াকৈর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে হান্নান শাহ আরও বলেন, নরসিংদীর মেয়র লোকমান হত্যার মামলা নিয়ে সরকার চালবাজি শুরু করেছে। এ মামলায় মন্ত্রীর ভাইয়ের নাম থাকলেও ষড়যন্ত্র করে অযথা বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে।