'সরকারি ও বেসরকারি পর্যায়ে তথ্যমাধ্যমের সম্প্রসারণ হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি উন্নত সমাজব্যবস্থা গড়ে তুলতে অবাধ তথ্যপ্রবাহ অপরিহার্য। গতকাল শনিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের (সিটিভি) ছয় ঘণ্টা সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সরকারের উদ্যোগের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রবাহের সব মাধ্যমের সরকারি ও বেসরকারি পর্যায়ে সম্প্রসারণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে সিটিভিকে সম্পূর্ণ চ্যানেলে পরিণত করার পথে এগিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া পর্যায়ক্রমে সব বিভাগীয় শহরে বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্র চালু করা যাবে।
মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান: মেরিন ক্যাডেটদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কর্মস্থলের অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেম হবে মূলমন্ত্র। গতকাল বাংলাদেশ মেরিন একাডেমির (চট্টগ্রাম) ৫১তম ব্যাচের গ্র্যাজুয়েশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী।