'সরকারি কর্তারা সাংসদ ও গডফাদারদের ঘরজামাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছোট ডাকাত আর বড় ডাকাতের হাতে সারা দেশ জিম্মি হয়ে পড়েছে’ বলে মন্তব্য করেছেন প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য। আর লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, জেলা-উপজেলায় সরকারি কর্তাব্যক্তিরা মানুষের নিরাপত্তা বিধান না করে সংশ্লিষ্ট এলাকার সাংসদ ও গডফাদারদের ঘরজামাইয়ের দায়িত্ব পালন করছেন৷ তাঁর মতে, সন্ত্রাসীদের শায়েস্তা করা এক দিনের ব্যাপার হলেও তাদের কিছুই করছেন না সরকারি কর্মকর্তারা৷
গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দুজন এসব মন্তব্য করেন৷ দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসীদের ওপর হামলার বিষয়ে সরেজমিনে পরিদর্শন শেষে নাগরিক প্রতিনিধিদলের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়৷
গত ৯ মে নবাবগঞ্জের শ্রীরামপুরে দুর্বৃত্তদের হামলায় ১১ জন আদিবাসী আহত হন। এখনো ওই অঞ্চলে আদিবাসীদের ওপর হুমকি অব্যাহত আছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।