'সরকারি তথ্যসেবা মিলবে ফেসবুকে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের সুবিধার জন্য বিভিন্ন দপ্তরের তথ্য নিয়মিত ফেসবুকে দেওয়ার কথা জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) রাহাত আনোয়ার। গতকাল বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এ কথা জানান। ডিসি বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের দৈনন্দিন কার্যক্রম তুলে ধরতে মিডিয়া সেল করা হবে যাতে তথ্য পেতে সাংবাদিকদের হয়রানির শিকার হতে না হয়। রাহাত আনোয়ার আরও বলেন, এর পাশাপাশি প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসের নামে একটি করে ফেসবুক আইডি খুলে এর দৈনন্দিন কার্যক্রম সাধারণ মানুষকে জানানো হবে। জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাঁদের দিনের কার্যক্রমও তুলে ধরার নির্দেশ দেওয়া হবে।