'সরকারি দল সাংঘাতিক ভুল পথে হাঁটছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরিয়ে ফেলা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেছেন, এ ঘটনা উগ্র ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে সরকারের আপসকামিতার ইঙ্গিত। তিনি বলেন, ‘এই ঘটনা আমাকে হতাশ করেছে। এদের সঙ্গে আপসকামিতার মাধ্যমে সরকার উগ্র ধর্মীয় চিন্তাকে উসকে দিচ্ছে। সরকারি দল সাংঘাতিক ভুল পথে হাঁটছে।’

গতকাল জাতীয় প্রেসক্লাবে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শাহদীন মালিক। মৌলিক অধিকার সুরক্ষা কমিটির আহ্বায়ক শাহদীন মালিক বলেন, ভাস্কর্য সরানোর ঘটনাটি পরোক্ষভাবে সুপ্রিম কোর্টের ওপর চাপ সৃষ্টি করার সরকারি প্রয়াস।

এর আগে প্রেসক্লাবে ‘অভিযোগ, নির্যাতন ও হেফাজতে মৃত্যু: প্রশ্ন রমেল চাকমা’ শীর্ষক আলোচনা সভায় শাহদীন মালিক রমেল চাকমার মৃত্যুর ঘটনা তদন্তে মানবাধিকার কমিশনের দীর্ঘসূত্রতার সমালোচনা করেন।