‘সরকারি হাসপাতালের যদি এমন বাজে অবস্থা হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডের রোগীর স্বজন কুড়িগ্রামের উলিপুরের আলাউদ্দিন মিয়া দুঃখ করে বলেন, ‘এত বড় একটি সরকারি হাসপাতালের যদি এমন বাজে অবস্থা হয়, তাহলে মানুষজন আর কোথায় যাবে বলেন?’একই ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা পীরগাছার আলী হোসেন বলেন, ‘বাথরুমোত গেইলে কাপড় নষ্ট হয়।’মেডিসিন, সার্জিক্যাল ও গাইনি ওয়ার্ডের তিনটি করে নয়টি এবং শিশু ওয়ার্ডের দুটি ওয়ার্ডসহ ১১টি ওয়ার্ডের বাথরুমগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে সরেজমিনে দেখা গেছে। গত রোববার সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের ২০টি ওয়ার্ডের মধ্যে সার্জারি, মেডিসিন, গাইনি ও শিশু ওয়ার্ডসহ সবগুলো ওয়ার্ডেরই অবস্থা বেহাল। সার্জারি ওয়ার্ডের তিনটি ইউনিটে দেখা যায়, কোনো বাথরুমের পানির টেপ বিকল হয়ে পড়ে আছে, আরেকটিতে ঢোকারই কোনো উপায় নেই। কেননা পানি উপচে ময়লা ভেসে বেড়াচ্ছে।সার্জারি ওয়ার্ডের চিকিৎসক আর এইচ নেওয়াজ বলেন, ‘বিষয়টি দেখার দায়িত্ব তো আমাদের নয়। হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়।’হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, হাসপাতালের পুরো ভবন সংস্কারের দায়িত্ব হলো গণপূর্ত বিভাগের। তাদের বহুবার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু তারা সংস্কার করছে না। হাসপাতালের দায়িত্বে নিয়োজিত গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবু জাফর বলেন, সরকারি অর্থ বরাদ্দ না থাকায়, তা সংস্কার করা সম্ভব হয়ে উঠছে না।