'সরকারের দুঃশাসন' থেকে মুক্তি চেয়ে খালেদা-তারেকের প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বর্তমান সরকারের দুঃশাসন’ থেকে যেন বাংলাদেশ মুক্ত হতে পারে সে জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল সোমবার দিবাগত রাতে মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতকালে এ প্রার্থনা করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলের বরাত দিয়ে প্রেস শাখার সদস্য শাইরুল কবির খান বার্তা সংস্থা ইউএনবিকে এ কথা জানান।
ছেলেকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া মসজিদই নববীতে তারাবির নামাজ আদায়ের পর মহানবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন।