‘সরকারের সময় শেষ হয়ে এসেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলের ডাকা গতকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বিএনপির নগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রামে মিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় আমীর খসরু বলেছেন, বর্তমান সরকারের আচরণ সামরিক শাসনকেও হার মানিয়েছে। পুলিশ দেশের প্রধান বিরোধী দলের দলীয় কার্যালয়ের দরজা ভেঙে প্রবেশ করে নেতাদের গ্রেপ্তার করেছে। এক দফার আন্দোলন এতে আরও বেগবান হয়েছে।গতকাল বিকেলে নগরের কাজীর দেউড়িতে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে আমীর খসরু আরও বলেন, ‘সরকারের এমন বর্বর ও ফ্যাসিস্ট আচরণ প্রমাণ করে, তারা আর বেশি দিন ক্ষমতায় নেই।’সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ বেগম রোজি কবির, নগর বিএনপির সহসভাপতি সামশুল আলম, সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান শামীম, নগর বিজেপির আহ্বায়ক নূর মোহাম্মদ খান, নগর ন্যাপের সভাপতি ওসমান গণি শিকদার, বিএনপির স্থানীয় নেতা আবুল হাশেম বক্কর প্রমুখ।