‘সর্বস্তরে দুর্নীতির বিস্তৃতি ঘটেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও খুন-অপহরণ ছাড়া আওয়ামী লীগ সরকার জাতিকে আর কিছু দিতে পারছে না। এই সরকার প্রশাসনকে দলীয়করণ করেছে। ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এই সরকারকে হঠাতে হবে।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অলি আহমদ এই অভিযোগ করেন।অলি আহমদের অভিযোগ, দেশের ওপর থেকে নিচ পর্যন্ত সর্বস্তরে দুর্নীতির বিস্তৃতি ঘটেছে। তিনি বলেন, সরকার প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি শুরু করেছে। বিরোধী দলের গঠনমূলক সমালোচনা সরকার সহ্য করতে পারছে না। অলি আহমদ সকারের সমালোচনা করে বলেন, ‘গুম ও অপহরণের কারণে সাধারণ মানুষ আজ শঙ্কিত। সরকারের বিভিন্ন বাহিনীর লোকজন অপহরণ ও গুমের সঙ্গে জড়িত। এসব বাহিনীর সঙ্গে আওয়ামী লীগেরও কিছু সদস্য জড়িত আছে। সরকারের উদ্দেশ্য—যারা সমালোচনা করবে, তাদের সরিয়ে দেওয়া হবে।’