'সহিংসতার দায় ইসি নেবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক সহিংসতার সঙ্গে দশম জাতীয় সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তাই সারা দেশে যে সহিংসতা চলছে, তার দায় নির্বাচন কমিশন নেবে না। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ। চলমান সহিংসতাকে রাজনৈতিক কর্মকাণ্ড আখ্যায়িত করে সিইসি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেও দেশের রাজনৈতিক সহিংসতা হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তাই অতীতে আইনশৃঙ্খলা বাহিনী এসব বিষয়কে যেভাবে দেখেছে, এখনো একইভাবে দেখবে।