'সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও শিশু'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেছেন, দেশে চলমান সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও শিশু। গতকাল বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খিলগাঁওয়ের পল্লীমা সংসদে আয়োজিত অনুষ্ঠানে মেহের আফরোজ আরও বলেন, আগে মানবতা, তারপর ক্ষমতা। যে দেশে অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে মারা হয়, সে দেশে প্রথমে সহিংসতা বন্ধ জরুরি। দরকার জাতীয় সংলাপ। আন্দোলনের নামে অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে মারা হচ্ছে।