‘সাংবাদিকেরা জাতির পথপ্রদর্শক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্রের সাংবাদিকেরা জাতির পথপ্রদর্শক। ক্ষুরধার লেখনীর মাধ্যমে তাঁরা সমাজের অনিয়ম-দুর্নীতি-সমস্যা, উচ্ছ্বাস-আনন্দ-সাফল্য তুলে ধরছেন। কিন্তু পরিচয়পত্র আর ক্যামেরা নিয়ে ঘুরলে সাংবাদিকতার দায়িত্ব শেষ হয়ে যায় না। তাঁদের প্রশিক্ষণ নিয়ে কাজ করতে হবে, প্রচুর লেখাপড়া করতে হবে। তিনি বলেন, সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালনকালে সবচেয়ে বেশি হামলা-মামলা-নির্যাতনের শিকার হচ্ছেন। তবে এই সরকার সাংবাদিকদের কল্যাণে তথ্য অধিকার আইন পাস করেছে।‘দেবীদ্বারে সাংবাদিক নির্যাতনবিরোধী দিবস’ পালন উপলক্ষে গতকাল বুধবার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাংসদ এ বি এম গোলাম মোস্তফা এসব কথা বলেন। উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এই সভা হয়।সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এ বি এম আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, উদীচী শিল্পীগোষ্ঠী দেবীদ্বার শাখার সভাপতি মোছলেহ উদ্দিন মিছির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপনকুমার নাথ প্রমুখ।সভায় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শুধু দেবীদ্বারের ৪৬টি ঘটনায় স্থানীয়, জেলা ও জাতীয় পর্যায়ের শতাধিক সাংবাদিক নির্যাতনের প্রতিবেদন উপস্থাপন করা হয়। আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।২০০৭ সাল থেকে প্রতিবছর ১৩ এপ্রিলকে ‘দেবীদ্বারে সাংবাদিক নির্যাতনবিরোধী দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।