'সাংবিধানিক স্বীকৃতির দাবি থেকে পিছিয়ে আসেনি আদিবাসীরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীরা সাংবিধানিক স্বীকৃতির দাবি থেকে পিছিয়ে আসেনি। এ দাবি দিন দিন আরও জোরালো হবে।
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে গতকাল শনিবার খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সনাকের খাগড়াছড়ির সভাপতি সুধীন কুমার চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তু পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা।
যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘সংবিধান সংশোধনের সময় পার্বত্য এলাকার তিন সাংসদসহ প্রগতিশীল বাম রাজনৈতিক দলগুলোর সাংসদেরা, এমনকি আওয়ামী লীগের অনেক সাংসদ সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি প্রদানের দাবি জানিয়েছিলেন। কিন্তু সে দাবি পূরণ করা হয়নি।’
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক বোধিসত্ত দেওয়ান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মারমা উন্নয়ন সংসদের সভাপতি সাথোঅং মারমা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, বাংলাদেশ ত্রিপুরা উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক বিবিসুৎ ত্রিপুরা, উন্নয়নকর্মী শেফালিকা ত্রিপুরা।