'সাংসদ আচরণবিধি লঙ্ঘন করেননি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর-২ (সদর আংশিক ও রায়পুর) আসনের জাতীয় পার্টির সাংসদ মোহাম্মদ নোমানের রামগতি পৌর নির্বাচনী এলাকায় আগমনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়নি বলে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠিয়েছে রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়।

গতকাল শনিবার সন্ধ্যায় রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ বলেন, নির্বাচন কমিশন থেকে মৌখিকভাবে সাংসদ মোহাম্মদ নোমানের ব্যাপারে একটি তদন্ত প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বিষয়টি তদন্ত করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হয়েছে। সাংসদ আচরণবিধি লঙ্ঘন করেননি।