প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন আবাসন প্রকল্প নিয়ে যেসব সাংসদ এখনো প্লট পাননি, তাঁদের প্লট দেওয়ার সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে এই সুপারিশ করা হয়। বৈঠক সূত্র জানায়, বৈঠকে রাজউক জানায়, চলমান পূর্বাচল ও ঝিলমিল প্রকল্পে বরাদ্দ দেওয়ার মতো তেমন কোনো প্লট নেই। তখন সংসদীয় কমিটি নতুন প্রকল্প গ্রহণ করে সাংসদদের বরাদ্দ দেওয়ার সুপারিশ করে। বর্তমান সংসদে ১৫০ জনের মতো নতুন সাংসদ আছেন।