‘সাইকেল স্পিড জাম্প’ খেলা ঢাকায় শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সাইক্লিং ক্লাব দেশে ‘সাইকেল স্পিড জাম্প’ খেলার সূচনা করেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ খেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।ওয়ার্ল্ড অ্যাকটিভ সোসাইটি ও বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সহযোগিতায় ঢাকা সাইক্লিং ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।আরেফিন সিদ্দিক বলেন, এটি একটি নতুন ধরনের চিন্তা। এর মাধ্যমে যুবসমাজকে আনন্দদায়ক খেলার সঙ্গে সম্পৃক্ত করা যাবে।সাইক্লিং ক্লাবের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম বলেন, দ্রুতবেগে সাইকেল চালিয়ে বিভিন্ন কসরত দেখানোর মাধ্যমে খেলাটা হয়। এটি সম্পূর্ণ নতুন একটি খেলা।অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. আখতারুজ্জামানসহ সাইক্লিং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।