'সাড়ে চার লাখ ভিক্ষুককে পুনর্বাসন করা হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, সাড়ে চার লাখ ভিক্ষুককে পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। ঢাকা শহর এলাকাভিত্তিক ভিক্ষুকমুক্ত করা হবে। পরে পর্যায়ক্রমে সারা দেশের ভিক্ষুকদের পুনর্বাসন করা হবে।
গত সোমবার রাতে মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও নৈশভোজে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী এসব কথা বলেন।
মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ উমেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ বশারত আলী, সাংবাদিক আবদুল হামিদ মাহবুব প্রমুখ।