'সাত মার্চের ভাষণ তৈরি করে দেয় মুক্তিযুদ্ধের ভিত্তি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই মুক্তিযুদ্ধের ভিত্তি তৈরি করে দেয়। পাকিস্তানি শাসক-শোষকদের বিরুদ্ধে লড়াই শুরু করতে উদ্দীপনা সৃষ্টি করে এই ভাষণ। তারই সূত্র ধরে শুরু হয় মুক্তিযুদ্ধ, যার দিকনির্দেশনা রয়েছে এই ভাষণে।
৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উপলক্ষে আয়োজিত এক আলোচনায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতারা এ কথা বলেন।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম শহীদ মিনার চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন, সহসভাপতি নঈমউদ্দিন চৌধুরী ও খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও শফিকুল ইসলাম ফারুক বক্তৃতা করেন।