'সাদা কালো' গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় আলোকচিত্র সাংবাদিক আবু তাহের খোকনের ছবিগ্রন্থ ‘সাদাকালো’ এর মোড়ক উন্মোচন হয়। ছবি: সংগৃহিত
আমেরিকার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় আলোকচিত্র সাংবাদিক আবু তাহের খোকনের ছবিগ্রন্থ ‘সাদাকালো’ এর মোড়ক উন্মোচন হয়। ছবি: সংগৃহিত

‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার চিফ ফটো সাংবাদিক আবু তাহের খোকনের নির্বাচিত ছবির সংকলন ‘সাদা কালো’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। 

গত শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটস এর ফুডকোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সাদা কালো’র প্রকাশক এবং ফোকাস বাংলা ব্যবস্থাপনা সম্পাদক ইয়াছিন কবির জয়, বইটির সম্পাদক এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী।

আবু তাহের খোকনের ছবিগৃন্থ : ‘সাদাকালো’
আবু তাহের খোকনের ছবিগৃন্থ : ‘সাদাকালো’

আবু তাহের খোকনের ‘সাদা কালো’য় স্থান পেয়েছে সুবিধা বঞ্চিত ও ভাসমান পথশিশুদের ছবি। অভিভাবকহীন জীবনে এই শিশুরা অবহেলা-অনাদরে বেড়ে ওঠে। এদের বেশির ভাগের জীবনেই দুবেলা দু মুঠো ভাতের আশা ছাড়া কোনো রঙিন স্বপ্ন একেবারেই অনুপস্থিত। এ জন্যই আবু তাহের খোকন তার সংকলনটির নাম দিয়েছেন সাদা কালো।
খোকন তার বক্তব্যে সমাজের বিত্তশালী শ্রেণিকে এসব শিশুদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সাংবাদিক কাজী মন্টু, ‘ঠিকানা’ পত্রিকার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান এবং ‘সাপ্তাহিক আজকাল’ পত্রিকার সম্পাদক মনজুর আহমেদ।
অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন জনপ্রিয় প্রবাসী ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আকবর হায়দার কিরণ।