প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বানোয়াট ও অসত্য সংবাদ প্রকাশের জন্য সাপ্তাহিক ইন্ডাস্ট্রি পত্রিকাকে ভর্ৎসনা করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। এর পাশাপাশি এ ধরনের ‘হলুদ সাংবাদিকতা’ থেকে বিরত থাকার জন্য পত্রিকাটিকে সতর্ক করে দেওয়া হয়েছে।পত্রিকাটি গত বছর ২২ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বেসিক ব্যাংকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে পাঁচটি নেতিবাচক সংবাদ প্রকাশ করে। এরপর বেসিক ব্যাংক পত্রিকাটির বিরুদ্ধে প্রেস কাউন্সিলে মামলা করে। এ বিষয়ে গত ২৩ মার্চ, ২৮ এপ্রিল ও ৯ মে তিন দিনের শুমানিতে পত্রিকাটির পক্ষ থেকে কেউ উপস্থিত ছিলেন না। কাউন্সিলের কাছে পত্রিকার এসব সংবাদ হলুদ সাংবাকিতা হিসেবে প্রতীয়মান হয়।—তথ্য বিবরণী।