'সামাজিক উদ্যোগ খাতে বাংলাদেশের ভূমিকা অগ্রণী'
এক নীতি সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বিশ্বে সামাজিক উদ্যোগ খাতে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। ঢাকায় ব্রিটিশ কাউন্সিলের প্রধান কার্যালয়ে আয়োজিত ‘কোলাবরেশন ফর ইমপ্যাক্ট’ শীর্ষক তৃতীয় বার্ষিক সোশ্যাল এন্টারপ্রাইজ ফোরামে এ কথা বলা হয়।
ফোরামের আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পসহ সামাজিক উদ্যোগ নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠান। প্রধান অতিথি হিসেবে সংলাপের উদ্বোধন করেন এটুআই প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার ডেভিড অ্যাশলে, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম। বারবারা উইকহ্যাম বলেন, বিশ্বে সামাজিক উদ্যোগ খাতে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমানে অল্প পরিসরে হলেও ঢাকায় সামাজিক উদ্যোগের বিস্তার ঘটছে। বিজ্ঞপ্তি