'সাম্প্রদায়িকতা দূর করতে ভালো মানুষ হওয়া প্রয়োজন'
বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রির চেয়েও ভালো মানুষ হওয়া খুব জরুরি। প্রয়োজন আলোকিত সমাজ। আলোকিত মানুষ হলেই সমাজে আর সংঘাত থাকবে না। সাম্প্রদায়িকতা দূর হবে। সবার মধ্যে সম্প্রীতির বন্ধন সৃষ্টি হবে।
গতকাল শুক্রবার চট্টগ্রামের লোহাগাড়ার নারিশ্চা সদ্ধর্মজ্যোতি বিহারে আয়োজিত কঠিন চীবরদানোৎসবে সংবর্ধিত অতিথি একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া এসব কথা বলেন।
শ্রীমৎ শীলানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোলন বড়ুয়া। তিনি ব্যক্তিগতভাবে মন্দির সংস্কারের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন নিরঞ্জন বড়ুয়া, স্বদেশ বড়ুয়া, ড. দীপংকর থের, মৃগাঙ্ক বড়ুয়া, তুষার কান্তি বড়ুয়া, জামাল উদ্দিন, মলিন বড়ুয়া প্রমুখ।
উপস্থিত ভিক্ষুদের মধ্যে কঠিন চীবর দান করা হয়।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিমল বড়ুয়া ও সকাল বড়ুয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিকাশ বড়ুয়া ও রাখাল বড়ুয়া।