'সাম্প্রদায়িকতা রুখে দেবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষেরা উগ্র সাম্প্রদায়িকতাকে রুখে দেবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে চলছে।

গত মঙ্গলবার রাতে কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। বিজয় মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্‌যাপন পরিষদের সভাপতি মুজিবুর রহমান। বক্তব্য দেন সাংসদ আশেক উল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, জেলা জাসদ নেতা মোহাম্মদ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম। ঘোষণাপত্র পাঠ করেন বিজয় মেলা উদ্‌যাপন পরিষদের মহাসচিব সত্যপ্রিয় চৌধুরী।

আজ বিজয় মেলা শেষ হবে।