‘সারপ্রাইজ’ শব্দ ব্যবহার করা ভুল হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ‘সারপ্রাইজ’ (চমক) শব্দটি ব্যবহার করা ভুল হয়েছে বলে স্বীকার করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে যোগাযোগমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করার প্রেক্ষাপটে গত রোববার সাংবাদিকগণ আমার প্রতিক্রিয়া জানতে চাইলে একপর্যায়ে এক প্রশ্নের জবাবে আমি বলেছি, বিকল্প অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হলে জনগণের ওপর আর্থিক দায় কমও হতে পারে এবং আর্থিক চাপ সহনীয় পর্যায়ে থাকতে পারে।’মন্ত্রী বলেন, ‘বিকল্প অর্থায়নে ব্যয় বৃদ্ধি পাবে এমন এক প্রশ্নের জবাবে আমি বলেছি, তাদের জন্য সারপ্রাইজ (চমক) রয়েছে। এ ক্ষেত্রে ভুলবশত সারপ্রাইজ শব্দটি ব্যবহার করেছি, যা ব্যবহার না করলেও পারতাম। শব্দটি ব্যবহারের জন্য আমি অপকটে ভুল স্বীকার করছি।’বিজ্ঞপ্তিতে মন্ত্রী আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণের কাজ শুরুর বিষয়ে আমি প্রথম থেকেই গণমাধ্যমকে বলেছি এবং এখনো তা বিশ্বাস করি। আমি এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব প্রদান ছাড়া কখনো অতিকথন করিনি বরং শব্দ ও বাক্য প্রয়োগে সচেতন থেকেছি।’